1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণ দেবে জেলা প্রশাসন বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার স্কিম বাংলাদেশ ব্যাংকের অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া

ফ্রান্সে মসজিদে হামলা ও ভাঙচুর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫
  • ১৫০ Time View

1167ফ্রান্সের ভূমধ্যসাগরীয় দ্বীপ কর্সিকার রাজধানী আজাক্কিওয়ের একটি মসজিদে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা পবিত্র কোরআন পোড়ানোরও চেষ্টা করে। স্থানীয় সময় শুক্রবার এ হামলার ঘটনা ঘটে।

বিবিসির খবরে বলা হয়, বৃহস্পতিবার আজাক্কিওতে দুর্বৃত্তদের হামলায় দু`জন দমকলকর্মী, এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন আহত হন। কিছু মুসলমান ওই হামলা চালাতে পারে বলে স্থানীয় লোকজন ওই দিন রাতেই বিক্ষোভ করে। শুক্রবারও একটি বিক্ষোভের আয়োজন করা হয়। সেই বিক্ষোভ থেকে মসজিদে হামলা, ভাঙচুর চালানো হয়। ওই সময় বিক্ষোভকারীদের কয়েকজন কোরআন পোড়ানোর চেষ্টা করে।

আঞ্চলিক কর্মকর্তা ফ্রাঁসেয়া লালেন জানান, ৫০টি  কোরআন শরীফ বিক্ষোভকারীরা রাস্তায় ছুঁড়ে ফেলেছিল।

এএফপির খবরে বলা হয়, শুক্রবার বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন ‘আরবরা চলে যাও’, ‘এটা আমাদের বাড়ি’ ধরনের স্লোগান দেয়।

এদিকে, দুই হামলার ঘটনারই নিন্দা জানিয়েছে ফ্রান্স সরকার। দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস বলেন, এ ধরনের হামলা ‘অগ্রহণযোগ্য অপবিত্রতা’।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কেজেনুভে মসজিদে হামলাকে ‘ধর্মীয় বিদ্বেষ ও বিদেশি আতঙ্কের’ দিকে ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ