1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার

রিয়াদে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১২
  • ১৬৮ Time View

যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের ৪১তম স্বাধীনতা দিবস উদযাপন করছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দুতাবাস। সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ দ‍ূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠান শুরু হয় সকাল ৮টায়। বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় স্বাধীনতা দিবসের কার্যক্রম।

অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। কুচকাওয়াজে অংশ নেন বাংলাদেশ ইন্টারন্যশনাল স্কুল রিয়াদের ছাত্ররা। সভাপতিত্ব করেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদ‍ূত মো. শহীদুল ইসলাম। দ‍ূতাবাসের সর্বস্তরের কর্মকর্তা-কর্মকচারী ছাড়াও অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধু পরিষদ রিয়াদের সেক্রেটারি আব্দুস সালাম, বিশিষ্ট ব্যবসায়ী কাপ্তান হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজিওনাল ম্যানেজার উপস্থিত ছিলেন। এ ছাড়া রিয়াদে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। সভায় বঙ্গবন্ধুর আত্নার মাগফেরাত কামন‍া, তার পরিবার এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ