1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস

গুলশানে ২১ ভবঘুরে উদ্ধার, সমাজসেবা অধিদফতরে প্রেরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫
  • ১১১ Time View

1089রাজধানীর গুলশান এলাকা হতে ভবঘুরে ও নিরাশ্রয় ২১ ব্যক্তিকে উদ্ধার করে সমাজসেবা অধিদফতরের নিকট হস্তান্তর করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১ থেকে দুপুর ১টা পর্যন্ত ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। পরে ২১ জনকে ভবঘুরে ও নিরাশ্রম ব্যক্তি হিসেবে শনাক্ত এবং তাদের উদ্ধার করে সাময়িকভাবে সমাজসেবা অধিদফতরের হেফাজতে পাঠানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা মেট্রোপলিটন এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান।

এ ব্যাপারে তিনি বলেন, গুলশান একটি কূটনৈতিক এলাকা। এখানে ভিক্ষাবৃত্তি, ভবঘুরে ও নিরাশ্রয় মানুষের অবস্থানে আইনত বাধা রয়েছে।

ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন-২০১১ অনুযায়ী এ এলাকার নিরাপত্তার স্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২১ জনকে উদ্ধার করে সাময়িকভাবে সমাজসেবা অধিদফতরের হেফাজতে পাঠানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, গুলশান বিভাগের এডিসি আব্দুল আহাদ, এডিসি মোর্শেদ এবং গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ