1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

ইংরেজি নববর্ষে কক্সবাজারে বিচ কার্নিভ্যাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫
  • ১৯৯ Time View

1067পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সাজছে নতুন করে৷ ইংরেজি নববর্ষে কক্সবাজারসহ বাংলাদেশের পর্যটন শিল্পকে সারা বিশ্বের সামনে তুলে ধরতে কক্সবাজারে আয়োজন করা হচ্ছে মেগা বিচ কার্নিভ্যাল। ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি তিন দিনব্যাপি মেলায় নতুন করে সাজবে কক্সবাজারের সমুদ্র সৈকত৷

আয়োজকদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ ডিসেম্বর কক্সবাজার সমুদ্র সৈকতে বিচ কার্নিভ্যালের উদ্বোধন হবে সকাল ১০টায়৷ তিন দিনের এই আয়োজনে দেশের সেরা শিল্পীদের গান, স্থানীয় ক্ষুদ্র নৃ গোষ্ঠির মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন, নৃত্য পরিবেশনা, আতশবাজিসহ নানান আয়োজন থাকবে৷ পুরো সৈকত সাজবে বর্নীল রঙে৷

মেলায় বিভিন্ন অনুষঙ্গের মধ্যে থাকছে বর্ণীল খাবারের প্রদর্শনী, লোক শিল্পের পসরা, সারাদেশের পর্যটন আকর্ষনগুলোকে তুলে ধরার আলাদা আয়োজন, ঘুড়ি উৎসব, প্রদর্শনী, বিচ ক্রিকেট টুর্নামেন্ট, সার্ফিং, বালুর ভাষ্কর্য তৈরি, আলোকচিত্র প্রদর্শনীসহ নানান আয়োজন৷ কার্নিভ্যালে পুরো বিচ এলাকা সাজবে নতুন রূপে৷সেই সঙ্গে সৈকত পরিচ্ছন্ন রাখার মতো বিশেষ সচেনতামূলক কর্মসূচিও থাকবে কার্নিভ্যালে৷

বিচ কার্নিভ্যালে ১০ লাখ লোক সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকেরা৷ অনুষ্ঠান ব্যবস্থাপনার দায়িত্বে আছে গ্রে অ্যাডভার্টাইজিং লিমিটেড৷

বিচ কার্নিভ্যালের আয়োজন করছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, ট্যুরিজম বোর্ড ও কক্সবাজার জেলা প্রশাসন৷ বিচ কার্নিভ্যালে পৃষ্ঠপোষকতা করছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ