1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

রিটার্নিং কর্মকর্তাকে বরখাস্ত করেছে ইসি

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫
  • ১৬৩ Time View

994ক্ষমতার অপপ্রয়োগ করে অবৈধ প্রার্থীর মনোননয়নপত্র বৈধ করার অপরাধে খুলনার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবুল হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সহকারী সচিব মো. সাবেদ উর রহমান রোববার দুপুরে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেন ।

আদেশে বলা হয়, আবুল হোসেন সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে ক্ষমতার অপপ্রয়োগ ও আইন বহির্ভূত কাজ করেন। তিনি আইন বহির্ভূতভাবে কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলামের মনোনয়নপত্র গ্রহণ করেন। যা ক্ষমতার অপপ্রয়োগ হয়েছে।

আদেশে বলা হয়, উপজেলা পরিষদের কোনো পদে থেকে কোনো মনোনয়ন প্রত্যাশীর মনোনয়নপত্র গ্রহণ করা যায় না। আবুল হোসেন শুধু মনোনয়নপত্র গ্রহণ করেননি তাকে বৈধ প্রার্থী হিসেবেও ঘোষণা করেন। তার ক্ষমতার অপপ্রয়োগের কারণে নির্বাচন কমিশন তাকে প্রথমে প্রত্যহার করে নেন। পরে সাময়িক বরখাস্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ