1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

মির্জাপুরে এক গ্রামে ১৪ প্রার্থী!

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫
  • ১৩৮ Time View

958মির্জাপুর পৌরসভা নির্বাচনে দুই মেয়র প্রার্থীসহ ৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১৪ জন প্রার্থী সদরের পোষ্টকামুরী গ্রামের। তারা পৌর এলাকার ৫টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থী হলেন- মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক ভিপি সাহাদৎ হোসেন সুমন ও পৌর বিএনপির সভাপতি সাবেক ভিপি হযরত আলী মিঞা, ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর এসএম রাশেদ ও আব্দুল জলিল খান, ২ নম্বর ওয়ার্ডে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আমিরুল কাদের লাবন, মো. মোস্তফা মিয়া ও মো. সুমন হক।

এছাড়া ৮ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মো. শহিদুল ইসলাম মাসুম, ৯ নম্বর ওয়ার্ডে মো. শাজাহান মিয়া এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর নিলুফা বেগম, সাবেক কাউন্সিলর মমতাজ বেগম, হাছনা বেগম ও শিল্পী পাল, ৩ নম্বর ওয়ার্ডে উপজেলা মহিলা লীগের সভানেত্রী রওশনারা বেগম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ