1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

বিদ্যমান চুক্তির সমঝোতা ছাড়া মালেশিয়ার সঙ্গে চুক্তি নয়: অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মার্চ, ২০১২
  • ১৪৭ Time View

পদ্মা সেতু নিয়ে দাতাদের সঙ্গে সমঝোতা না হওয়া পর্যন্ত এ প্রকল্পে মালেশিয়ার অর্থায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে না সরকার।

রোববার রাতে অর্থমন্ত্রণালয়ে পদ্মা সেতুতে মালয়েশিয়ার অর্থায়নের আগ্রহের বিষয়ে বাংলাদেশের অর্থায়ন প্রসঙ্গে জানতে চাইলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের এ কথা জানান।

এর আগে বাংলাদেশে নব নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

অর্থমন্ত্রী বলেন, পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নে যাদের সঙ্গে চুক্তি রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ৪টি দাতা প্রতিষ্ঠান বিশ্ব ব্যাংক, জাইকা, এডিবি ও ইসলামী উন্নয়ন ব্যাংক’র সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। তবে আমাদের সময়ে পদ্মা সেতুর কাজ শুরু হবে বলে তিনি উল্লেখ করেন।

অর্থমন্ত্রী বলেন, ১ বিলিয়ন ডলার ঋণ সহায়তা আওতায় রেলওয়ের ২/৩টি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ঢাকা-টঙ্গী-জয়দেবপুর ও ঢাকা-নারয়ণগঞ্জ রেল প্রকল্প রয়েছে। এডিবির সঙ্গে ১০০ মিলিয়ন ডলারের লাই বসানোর জন্য চুক্তি হয়েছে। তারা (ভারত) বলেছে এডিবির সঙ্গে সমেঝোতা হলে তারা অর্থ ছাড় করবে। এডিবির সঙ্গে চুক্তি হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, এখন তারা অর্থ ছাড় করবে।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত্র মন্ত্রিসভা কমিটির বৈঠকে ভারতের কাছ থেকে বিদ্যুৎ কেনা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, একটি চুক্তির প্রক্রিয়ার অনুমোদন হয়েছে।

উল্লেখ্য, আজ বিকেলে ভারত থেকে বিদ্যুৎ আমদানীর লক্ষ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ভারতের এনভিভিএন’র মধ্যে স্বাক্ষরিত পাওয়ার পারসেস এগ্রিমেন্ট (পিপিএ) অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ প্রকল্পের আওতায় ২৫০ মে: ওয়াট বিদ্যুৎ কিনবে সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ