1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য ‘ডাঙগোয়াল’ বিশ্ব জ্বালানি সংকট মোকাবিলায় গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী ডেনমার্ক দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে ওআইসি সিলেটে সুইমিংপুলে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসি মহাসচিবের সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু যে কারণে আমেরিকা থেকে হঠাৎ ভিডিও বার্তা দিলেন মৌসুমী সমাজ পরিবর্তন করবে এমন সিনেমা দরকার: তথ্যমন্ত্রী প্রিমিয়ার লিগের দলবদল, অর্ধডজন ক্রিকেটার চান এক কোটি টাকা পারিশ্রমিক!

১ ও ২ জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫
  • ১৯৬ Time View

bookপ্রতিবছর নতুন বছরের প্রথম দিন সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব হলেও এবার শিক্ষামন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রণালয় পৃথকভাবে দুইদিন উৎসবের আয়োজন করেছে। ৩১ ডিসেম্বর গণভবনে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষামন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রণালয় সূত্র জানায়, ২০১৬ শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিকে ৩৩ লাখ ৭৩ হাজার ৩৭৩ শিক্ষার্থীর মধ্যে ৬৫ লাখ ৭৭ হাজার ১৪২টি এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণির ২ কোটি ৪৫ লাখ শিক্ষার্থীদের মধ্যে ১০ কোটি ৮৭ লাখ ১৯ হাজার ৯৯৭টি বই বিতরণ করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ১ জানুয়ারি রাজধানীর মিরপুরের ন্যাশনাল বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই আনুষ্ঠানিকভাবে তুলে দিবেন। তবে উৎসবের আগে প্রাথমিকের শতভাগ বই ছাপা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফলে অনেক কোমলমতি শিক্ষার্থী উৎসবের আনন্দ বঞ্চিত হতে পারেন।

অপরদিকে শিক্ষামন্ত্রণালয়ের সূত্র জানায়, মাধ্যমিকের ১ কোটি ১২ লাখ ৩৬ হাজার ১৮ শিক্ষার্থীর মধ্যে ১৬ কোটি ৩০ লাখ ৪ হাজার ৩৭৩টি বই বিতরণ করা হবে। প্রায় শতভাগ বই এরই মধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। আগামী ২ জানুয়ারি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বই আনুষ্ঠানিকভাবে তুলে দিবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ