1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ লাঞ্চের আগে নাঈমের আঘাত, ৫৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ | Boishakhi Online অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস ‘স্যার হ্যারি কেইন’ শুনতে অদ্ভুত লাগবে কেইনের ব্রাজিল ফুটবল দলে পাঁচ নতুন মুখ ডাকলেন কোচ কার্লো আনচেলত্তি অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে যা বলছে জাপান ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

আফ্রিদি-মালিক থাকলেও নেই হাফিজ-ইউনিস-মিসবাহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫
  • ১৭৯ Time View

924পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজনের শুরুতেই চমক দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্টের জন্য আইকন খেলোয়াড় তালিকায় তিন বিদেশিসহ মোট পাঁচজন রয়েছেন। বর্তমান পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক শহীদ আফ্রিদি এবং শোয়েব মালিক থাকলেও বাদ পড়েছেন সাবেক তিন টি-টোয়েন্টি অধিনায়ক ইউনিস খান, মোহাম্মদ হাফিজ এবং মিসবাহ উল হক।

বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য এই তালিকা প্রকাশ করে। এতে তারা দেশি খেলোয়াড়ের পরিবর্তে তিন বিদেশি খেলোয়াড়কে রেখেছে। এরা হলে ক্রিস গেইল, কেভিন পিটারসেন ও শেন ওয়াটসন।

আইকন তালিকা থেকে বাদ পড়ায় চটেছেন মিসবাহ ও ইউনিস। দেশি খেলোয়াড় রেখে বিদেশি খেলোয়াড়দের আইকন নির্বাচন করায় আপত্তি জানিয়েছেন তারা। জানান, এমন দু’জন ক্রিকেটারকে পাক বোর্ড আইকন খেলোয়াড় করেছে যারা দেশের হয়ে খেলে না বা অবসর নিয়ে ফেলেছে। পরোক্ষভাবে পিটারসেন এবং ওয়াটসনকে ইঙ্গিত করেছেন এই দুই পাকিস্তানি। এই দুই বিদেশি ক্রিকেটারের নির্বাচনকে নিয়ে পাক বোর্ডকে কাঠগড়ায় তুলেছেন তারা। এছাড়া একটি সূত্র থেকে জানান গেছে অধিনায়কত্ব না পেলে মিসবাহ ও ইউনিস হয়তো টুর্নামেন্ট বয়কট করতে পারেন।

উল্লেখ্য, ২০০৯ সালে ইউনিস খানের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতে পাকিস্তান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ