1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ফেসবুক ব্যবহারে উপযুক্ত বয়স নির্ধারণে ভোট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫
  • ১৯৮ Time View

909কত বছর বয়স থেকে ফেসবুক ব্যবহার শুরু করা উচিত তা নিয়ে দীর্ঘদিন ধরে ইউরোপের দেশগুলোতে বিতর্ক চলছে। ফেসবুক ব্যবহারের উপযুক্ত বয়স নির্ধারণ করতে বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে ভোটাভুটি হবে। খবর বিবিসির।

একটি একক নীতি বা বয়স নির্ধারণের ক্ষেত্রে সফল না হয়ে এখন আলাদা বয়স ঠিক করার চিন্তা করছে দেশগুলো। অভিভাবকের অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম এবং অন্যান্য সেবা ১৬ বছরের নিচে যাদের বয়স তাদের জন্য নিষিদ্ধ করার একটা প্রস্তাব আনা হয়েছিল তথ্য সুরক্ষা আইনে। তবে প্রযুক্তি বিষয়ক প্রতিষ্টানগুলো এই প্রস্তাবের বিরোধিতা করেছে।

ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় পার্লামেন্ট গত সপ্তাহে মূল প্রস্তাবটা নিয়ে আসে যেখানে ১৩ বছর বয়সকে উপযুক্ত মনে করা হয়েছিল সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করার জন্য। সদস্য দেশগুলো বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যক্তিগত তথ্য আদান প্রদানের ফলে অনেক কিশোর-কিশোরী প্রতারণা ও হয়রানি সহ নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে যা তাদের মানসিক বিকাশ ব্যাহত করছে।

ইন্টারনেট সেফটি অর্গানাইজেশনদের জোট অবশ্য এক খোলা চিঠিতে বলছে অভিভাবকদের অনুমতি নেয়ার জন্য যদি বয়স বাড়িয়ে ১৩ থেকে ১৬ করা হয় তাহলে অনেক তরুণ শিক্ষা ও সামাজিক অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে।  এই তর্ক বিতর্কের মধ্যে বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্ট ভোটের মাধ্যমে ঠিক করা হবে সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারে আসলে কোন বয়সটা সঠিক।

আর এই বয়স সীমা চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে আগামী বছর পূর্ণ পার্লামেন্টে ভোটের মাধ্যমে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ