1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫
  • ১৪৭ Time View

867তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২ পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সিঙ্গারবিল রেলস্টেশন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের অন্তত ১০টি ঘরবাড়িতে ভাঙচুর চালানো হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার রাতে বিজয়নগর উপজেলার সিঙ্গারিবল ইউনিয়নের সিঙ্গারবিল গ্রামের বাসিন্দা ইব্রাহিম মিয়ার বাড়িতে সুন্নতে খৎনার একটি অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে গান বাজানোকে কেন্দ্র করে ইব্রাহিম মিয়ার সমর্থকদের সঙ্গে একই গ্রামের কবির মিয়ার সমর্থকদের তর্ক-বিতর্ক হয়। এরই জের ধরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে উভয় পক্ষের সমর্থকরা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ১০টি ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শর্টগানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তফা কামলা পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষ থামাতে পুলিশ আট রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ