1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার কব্জি কর্তনের প্রতিবাদে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫
  • ২১৫ Time View

866মানিকগঞ্জের শিবালয়ে ছাত্রলীগ নেতা আকাশ মজুমদারের হাত কেটে নেয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ।

সোমবার দুপুরে শিবালয় উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে টেপড়া বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউর রহমান খান জানু, যুবলীগ সভাপতি আলী আহসান মিঠু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রমুখ।

সমাবেশে বক্তরা ছাত্রলীগ নেতা আকাশের উপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানান।

পূর্ব শত্রুতার জের ধরে রোববার রাতে উপজেলার উলাইল ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আকাশ মজুমদারের ডান হাতের কব্জি কেটে দেয় প্রতিপক্ষরা। এ ঘটনায় থানায় মামলা হলেও, এখনো কেউ গ্রেফতার হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ