1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

রংপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫
  • ১৬৭ Time View

854রংপুরে মালবাহী ট্রলিচাপায় এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন অপর এক মোটরসাইকেল আরোহী। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শহরের মডার্ন মোড় সংলগ্ন ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে মোটরসাইকেলযোগে দুই আরোহী শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রলি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত ও অপরজন আহত হন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি।

কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ