1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

ড. ইউনূস রাস্তার আবর্জনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫
  • ১৪৪ Time View

818নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে রাস্তার আবর্জনা উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘তাকে (ইউনূস) আস্তাকুড়ে নিক্ষেপ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’

সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মিলনায়তনে ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধামন্ত্রী শেখ হাসিনা।

মতিয়া চৌধুরী বলেন, তার (ইউনূস) সঙ্গে বিশ্বের অনেকের যোগাযোগ রয়েছে। এই সুযোগ নিয়ে তিনি যা ইচ্ছে, তাই করার স্বপ্ন দেখেছিলেন। ১/১১-এর পর নাগরিক সমাজ (নাস) গঠন করে রাজনীতির সর্বনাশ করতে চেয়েছিলেন। শেষে তিনিই বিনাশ হয়ে গেছেন। তার দলে চোর, বাটপার, নারী নিয়ে আনন্দ-ফুর্তিকারীরা ঠাঁই পেয়েছিল। সাধারণ মানুষ তাতে আস্থা পায়নি।

পদ্মাসেতুর প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, আমরা আমাদের টাকায় পদ্মাসেতু করছি। এতে ইউনূসের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গেছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বকে চ্যালেঞ্জ করছে। শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই বঙ্গবন্ধু হত্যা, জাতীয় চার নেতা হত্যা এবং যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন হচ্ছে।

অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী শেখ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ কেন্দ্রীয় নেতা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ