1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

চুয়াডাঙায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫
  • ১৫০ Time View

785চুয়াডাঙার দামুড়হুদায় পাওয়ারট্রলি চাপায় সুভাশিষ (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কের রেলবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুভাশিষ উপজেলার দর্শনা আজমপুর মহল্লার দেবাশীষের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে একটি বালি বোঝাই পাওয়ারট্রলি দর্শনা বাসস্ট্যান্ডে যাওয়ার পথে রেলবাজার এলাকায় পৌঁছায়। এ সময় সুভাশিষ রাস্তা পার হতে গেলে পাওয়ারট্রলির নিচে চাপা পড়ে এবং চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙা সদর হাসপাতালে পাঠায়।

দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ফেরদৌস ওয়াহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ