1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকলীগের ২ গ্রুপের সংঘর্ষ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫
  • ১৮৯ Time View

লক্ষ্মীপুরে কমিটি গঠনকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবকলীগের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় উত্তেজিত নেতাকর্মীরা সংগঠনের জেলা কমিটির সভাপতি বেলায়েত হোসেনের ব্যক্তিগত প্রাইভেটকারটি ভাঙচুর করেন।

শনিবার রাত আটটার দিকে লক্ষ্মীপুর শহরের দক্ষিণ মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌরসভার ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের সম্মেলন চলাকালে এ সংর্ঘষ ও ভাঙচুর হয়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টরা জানান, ঘটনার সময় ১০ ও ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন চলছিল। এক পর্যায়ে সিলেকশনের মাধ্যমে কমিটি গঠনের প্রস্তাব করে জেলা কমিটি। এতে ক্ষিপ্ত হয়ে পৌর কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের অনুসারীরা সভাস্থলে হামলা করে। এ নিয়ে দু`পক্ষের মধ্যে সংর্ঘষ, ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় জেলা কমিটির সভাপতি প্রাইভেটকার ভাঙচুর করা হয়।

আহতরা হলেন, শহর স্বেচ্ছাসেবকলীগের দফতর সম্পাদক মেহেদী হাসান জুয়েল, মো. সজীব, হাকিম ও কবিরসহ পাঁচজন। তারা লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

লক্ষ্মীপুর পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম জানান, জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বৈরাচারী আচরণ ও সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের কারণেই সংর্ঘষের ঘটনা ঘটে।

তবে অভিযোগ অস্বীকার করে জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ বলেন, পৌর কমিটির সভাপতির ইন্ধনে হামলা ও সংর্ঘষের ঘটনা ঘটেছে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যকস্থা নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ