1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

প্রার্থিতা প্রত্যাহারের হুমকি দিলে ব্যবস্থা : ইসি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫
  • ১৫৪ Time View

761নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী বলেছেন, পৌরসভা নির্বাচনে কোনো রাজনৈতিক দল স্বতন্ত্র  প্রার্থীকে প্রার্থিতা প্রত্যাহারে চাপ বা হুমকি দিলে তা আমলে নেবে নির্বাচন কমিশন (ইসি)। কোনো প্রার্থী এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে সহায়তাও দেওয়া হবে।

সচিবালয়ে ইসির নিজ কার্যালয়ে রোববার সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জাবেদ আলী বলেন, নির্বাচন পরিচালনা বিধি অনুসারে কোনো দল একটির বেশি প্রার্থী দিতে পারে না। তাই একাধিক প্রার্থী দাবির সুযোগ নেই। তবে যোগ্যতা থাকলে একাধিক স্বতন্ত্র প্রার্থী থাকতে পারে।

প্রসঙ্গত, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপিসহ রাজনৈতিক দলগুলো তাদের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দিয়ে আসছে। তা না করলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য দল থেকে বহিষ্কারের হুমকি দেয়া হচ্ছে।

এ বিষয়ে জাবেদ আলী বলেন, স্বতন্ত্র প্রার্থীরা যদি অভিযোগ করেন কমিশন আইনগত সহায়তা দেবে। এজন্য লিখিত আবেদন করতে হবে।

দলের হুমকি আচরণবিধির লঙ্ঘন কি-না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,  আইন কি বলে সেটাই দেখবো আমরা। আমাদের কাছে দলীয় এবং স্বতন্ত্র প্রার্থী একই সমান। সবাই একই রকম সহায়তা পাবেন। কোনো প্রার্থী যদি নির্বাচন সংক্রান্ত অসুবিধার কথা বলেন, আমাদের কাছ থেকে সহায়তা পাবেন।

বিএনপির আস্থা ফেরাতে কি ব্যবস্থা নেওয়া হবে- প্রশ্নের জবাবে জাবেদ আলী বলেন, সবার জন্য সমান তালে একই টিট্রমেন্ট দেওয়া হবে।

এমপিদের ইসি নিজেই শোকজ করছে আর মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হচ্ছে-এ প্রশ্নের জবাবে এ নির্বাচন কমিশনার বলেন, একটা হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা, অন্যটি বিচারিক বা দণ্ডমূলক ব্যবস্থা। আইনে দণ্ড দেওয়ার ক্ষমতা রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে। আচরণ বিধি লঙ্ঘন হলে রিটার্নিং কর্মকর্তা বা নির্বাহী এবং বিচারিক ম্যাজিস্ট্রেটরা অন দ্যা স্পট ব্যবস্থা নেবেন। রিটার্নিং কর্মকর্তারাও দায়িত্ব পালনে অবহেলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ