1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

সরকারি জমি দখলের দিন শেষ : ভূমি প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫
  • ১২১ Time View

756সরকারি জমি দখলের দিন শেষ। এখন সরকারি জমিতে অট্টালিকা তৈরি করলেও দখলদাররা ছাড় পায় না বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

রোববার দুপুরে সাভারের সিএনবি এলাকায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের উদ্যোগে বিসিএস (প্রশাসন, পুলিশ ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কর্মকর্তাগণের ১৫তম সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ভূমি দস্যুরা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে আগের মতো এখন দখলকাণ্ড নেই।

ভূমি মন্ত্রনালয় এখন যুগোপযোগী হয়েছে। চাইলেই কেউ সরকারি জমি দখল করতে পারে না। ভূমি মন্ত্রণালয়ের আধুনিক কর্মকাণ্ডের প্রচারণা কম বলে এখনও মানুষের আগের মতোই ধারণা রয়েছে বলে দাবী করেন প্রতিমন্ত্রী।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আকরাম হোসেন। ৩৫ দিন ব্যাপি এ প্রশিক্ষণে ৩০ কর্মকর্তা অংশ নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ