1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

নির্বাচন ভালো, হারলে খারাপ : বিএনপিকে ইনু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫
  • ১৫৪ Time View

enuনির্বাচন-গণতন্ত্র নিয়ে কথা বলার আগে খালেদা জিয়াকে আগুনযুদ্ধ, নাশকতা-অন্তর্ঘাত ও মানুষ পোড়ানোর কৈফিয়ত দিতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, সম্প্রতি খালেদা জিয়া পৌর নির্বাচন নিয়ে যে বিরূপ মন্তব্য করেছেন তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, কোনো নির্বাচনই সরকারের ইচ্ছে মতো হয় না। নিয়ম অনুযায়ী নির্বাচন হয় এবং সরকার তার সাংবিধানিক দায়িত্ব পালন করে। নির্বাচন কমিশন সরকারের ইচ্ছা-অনিচ্ছার উপর নির্ভর করে না। এটা নির্বাচন কমিশন স্পষ্ট বলে দিয়েছে। দেশের এমপি, মন্ত্রীরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না।

ইনু বলেন, গত সাড়ে ছয় বছরে বিএনপিসহ অন্যান্য দলগুলো সকল স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছে। তাদের প্রার্থীরা কখনও হেরেছেন, কখনো জিতেছেন। বিএনপির কথা হলো জিতলে নির্বাচন ভালো, হারলে খারাপ। খালেদা জিয়া বলেছেন, ‘বিএনপির প্রার্থীদের হয়রানি করা হচ্ছে।’ কিন্তু সত্য হলো এই যে,  নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা যারা আগুন যুদ্ধে জড়ানোর অভিযোগে অভিযুক্ত, কিন্তু সাজা হয়নি বলে নির্বাচনে অংশ নিচ্ছেন, তাদেরকে প্রশাসন কোনো বাধা দেয়নি। তবে কখনই নির্বাচনকে অপরাধ থেকে বাঁচার হাতিয়ার বা মামলা থেকে রেহাই পাবার কৌশল হিসেবে ব্যবহার করা যাবে না। নির্বাচন অপরাধ থেকে বাঁচার দর কষাকষির হাতিয়ার নয়, নির্বাচন নিয়ে ব্ল্যাকমেইল করবেন না।

তথ্যমন্ত্রী বলেন, এটা সুস্পষ্ট যে খালেদা জিয়া স্থানীয সরকার নির্বাচন নিয়ে জলঘোলা ও ষড়যন্ত্রের জাল বুনার চেষ্টা করছেন। নির্বাচন কখনই খালেদা জিয়ার এজেন্ডা নয়। তিনি ইচ্ছে মতো নির্বাচন প্রত্যাখ্যান করেছেন, আগুনযুদ্ধ করেছেন, মানুষ পুড়িয়ে মেরেছেন শুধুমাত্র মতার লোভে অন্ধ হয়ে গণতন্ত্রের পথ থেকে সরে গিয়ে অস্বাভাবিক পথে হেঁটেছেন।

তাই নির্বাচন-গণতন্ত্র নিয়ে কথা বলার আগে খালেদা জিয়াকে আগুনযুদ্ধ, নাশকতা-অন্তর্ঘাত ও মানুষ পোড়ানোর কৈফিয়ত দিতে হবে। কৈফিয়ত  চাই। যোগ করেন ইনু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ