1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ডেমোক্র্যাটদের বড় জয়ে চাঙা শেয়ারবাজার ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করার সিদ্ধান্ত ফ্রান্সের ব্লাড ব্যাংকের রেফ্রিজারেটরেও এবার সাইবার হামলা বিদায়ী অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২.৬৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে: স্পিকার শ্রমিক আন্দোলন ঘিরে ফতুল্লা শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন ‘শেখ হাসিনা শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন না যে, পাসপোর্ট দিয়ে আনতে হবে’ যাত্রীসেবার মানোন্নয়ন ও আধুনিকায়নে বড় বিনিয়োগ করছে ইউএস-বাংলা ডেপুটি স্পিকারের সঙ্গে চার্চ অব ইংল্যান্ডের অ্যাডভাইজারের সাক্ষাৎ বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা নিয়ে বাংলাদেশ-চীন আলোচনা

প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে বিভেদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫
  • ১৫৯ Time View

688ফ্রান্সের রাজধানী প্যারিসে জলবায়ু সম্মেলনে ধনি ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ইস্যুতে বড় ধরনের বিভেদ দেখা দিয়েছে। তবে ফরাসী পররাষ্ট্রমন্ত্রী ল্যঁহ ফাবিয়ুস বলেছেন, সম্মেলনের লক্ষ্য সফল হবার বিষয়ে তিনি এখনো আশাবাদী। কিন্তু শুক্রবারে সম্মেলন শেষ হওয়ার আগে এ নিয়ে আরো কাজ করতে হবে। খবর বিবিসির।

প্যারিসে সম্মেলন শেষের আগে একটি চুক্তির খসড়া তৈরিতে ব্যস্ত সময় পার করছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। উন্নয়নশীল দেশগুলো বলছে, চুক্তিতে যেসব প্রস্তাব করা হচ্ছে তাতে ধনি দেশগুলো জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে নিজেদের দায়ভার এড়িয়ে যেতে সক্ষম হবে। কিন্তু তার ফল বয়ে নিয়ে যেতে হবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকেই।

অন্য দেশগুলো বলছে, জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধের ব্যপারে একটি পরিষ্কার সংকেত যদি খসড়া চুক্তিতে না থাকে তবে শেষ বিচারে এটি ব্যর্থ হবে। এদিকে, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ বলেছেন, বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকলেও, সেসব নিয়ে কাজ করার এবং ঐক্যমত্যে পৌঁছানোর জন্য এখনো সময় আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ