1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৭

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫
  • ১৪০ Time View

677নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে সাতজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৪ টায় উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বাজারে এ ঘটনা ঘটে।

আড়াইহাজার থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান বলেন, উপজেলার পুরিন্দা বাজারে গফুর মিয়ার চালের দোকানে বৃহস্পতিবার ভোর ৪ টায় একদল ডাকাত দল হানা দেয়। বিষয়টি আশেপাশের মানুষ টের পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দিলে চারপাশ থেকে শত শত লোকজন ডাকাতদের ঘিরে ফেলে। ওই সময় বিক্ষুব্ধ লোকজন ডাকাতদের গণপিটুনি দিতে শুরু করে। বাজারের পাশের একটি পুকুর থেকে সকালে তিনজন ডাকাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হাসপাতালে নেয়ার পর আহত চারজনের মৃত্যু হয়।

নিহত ডাকাতদের পরিচয় পাওয়া যায় নি। তবে তারা সংঘবদ্ধ ছিলেন বলে পুলিশ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ