1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানিলন্ডারিং প্রতিরোধে সক্ষমতা বাড়াচ্ছে বিএফআইইউ রাজশাহীতে রাতে উত্তাল পদ্মার ঢেউয়ে ডুবেছে নৌকা টানাপড়েনের পর তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ‘ফের আলোচনা শুরু’ ‘গলফ’ অভিযান চালাতেন জিয়াউল, আটক ব্যক্তিদের হত্যা করে লাশ ফেলতেন নদীতে: সাবেক র‍্যাব কর্মকর্তা ১০০ বছরেরও বেশি সময় পর বিড়াল পরিবারের নতুন প্রজাতির সন্ধান মিলল বলিভিয়ায় নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দু চেলসির ম্যাচসহ টিভিতে আজকের খেলা সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের অনুমোদন

ভাত না পেয়ে ঘাস খাচ্ছেন তারা

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫
  • ১৫২ Time View

643ভারতের উত্তর প্রদেশের লালওয়াদি গ্রাম। দুর্ভিক্ষের কষাঘাতে জর্জরিত একটি গ্রামের নাম। ভাত না পেয়ে ঘাস খেয়ে কোনো রকমে দিন কাটাতে হচ্ছে এই গ্রামের বাসিন্দাদের। গ্রামের প্রসাদ নামের এক ব্যক্তি এনডিটিভিকে বলেন, আমরা সাধারণত গবাদিপশুকে ঘাস খাওয়াই। কিন্তু বর্তমানে এটি খাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই।

বুন্দেলখন্দের এই গ্রামে খরার কারণে তিনটি আবাদী ফসল নষ্ট হয়ে গেছে। ফলে এই গ্রামের বাসিন্দাদের দুর্বিষহ জীবন-যাপন করতে হচ্ছে। খেতে হচ্ছে ঘাস। পালংশাকের মত দেখতে লম্বা ওই ঘাস অনেকের কাছেই সেমাই নামে পরিচিত। হালকা পানি, তেল ও লবণ দিয়ে ঘাসগুলো সিদ্ধ করা হয়। এরপর এই ঘাস দিয়ে রুটি বানিয়ে বাচ্চাদের খেতে দেয়া হয়।

গ্রামের বাসিন্দাদের এই দুর্ভোগের পেছনে রয়েছে পরিবেশ বিপর্যয়ের কারণে সৃষ্ট খরা। এছাড়া অনাবৃষ্টি ও খরার কারণেও গত দুই মৌসুমে তিনবার এই গ্রামের আবাদি জমির ফসল নষ্ট হয়ে গেছে।

এই গ্রামে খরার প্রভাব অত্যন্ত তীব্র আকার ধারণ করেছে। জমিতে আবাদ না হওয়ায় দিনে তিন বেলা খাবারের পরিবর্তে তারা এখন দুই বেলা খেয়ে থাকেন। খাবারের মানও অত্যন্ত নিম্ন। ঘাসের এই রুটি খাওয়ার মাধ্যমে তারা যে খাবারের চরম সংকটে পৌঁছে গেছেন সেই চিত্রই উঠে এসেছে।

চরম দুর্ভিক্ষের মধ্যে এই গ্রামের বাসিন্দারা কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা পাননি বলে অভিযোগ করেছেন। তারা বলেন, নতুন করে কোনো রেশন কার্ড পায়নি। শুধু বারবার শুনি কার্ড দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ