1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ঢাকায় বিপিও সম্মেলন শুরু বুধবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫
  • ২৩৭ Time View

606বুধবার থেকে ঢাকায় শুরু হচ্ছে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সম্মেলন। তথ্যপ্রযুক্তিভিত্তিক আউটসোর্সিং নিয়ে দুই দিনের এ সম্মেলন হবে প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে ৷ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড এসোসিয়েশনর (বাক্য) এই সম্মেলনের আয়োজক। এই সম্মেলনে দেশ বিদেশের ৮৮ জন বক্তা অংশ নেবেন।

সোমবার রাজধানীর বিসিসি ভবনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি জানান, বিপিও সামিট ২০১৫’ নামে এই সম্মেলনে ১২টি সেশনে ৭৯ জন দেশি ও ৯ জন আন্তর্জাতিক বক্তা অংশ নেবেন।

প্রতিমন্ত্রী বলেন, এটি বাংলাদেশের প্রথম বিপিও সামিট। এই সামিটের মাধ্যমে বিশ্বের কাছে বিপিও খাতে আমাদের অবস্থান ও দক্ষতার কথা তুলে ধরতে চাই।

উল্লেখ্য, বিপিও এর বিশ্ববাজারে বাংলাদেশের সম্ভাবনা ব্যাপক। সাম্প্রতিক বছরগুলোতে দেশে টেরেস্ট্রিয়াল ইন্টারনেট ক্যাবল সংযোগ, থ্রিজি সম্প্রসারণ ও ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ফলে দেশে-বিদেশে আউটসোর্সিং কাজে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং এর সভাপতি আহমেদুল হক ববিসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সম্মেলন সবার জন্য উন্মুক্ত। সম্মেলনের বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করতে নিবন্ধন করতে ভিজিট করুন reg.bposummit.org.bd

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ