1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

মার্কেটিং জিনিয়াস শাহরুখ!

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫
  • ১৫১ Time View

595আজকাল বলিউডের ছবির প্রচারণায় তারকারা নানান ধরনের পন্থা অবলম্বন করছেন। কেউ কেউ প্রচারণার জন্য বেছে নিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম। কেউবা ভিডিও ফুটেজের মাধ্যমে দর্শকদের আহ্বান জানাচ্ছেন ছবি দেখার।

তবে ছবির প্রচারণায় বরাবরই একটু ব্যতিক্রমী বলিউড কিং শাহরুখ খান। এবার নিজের নতুন ছবির প্রচারণায় তিনি বেছে নিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারকে। আর সেখানে নিজের প্রচার কৌশলে নিজেই মুগ্ধ হয়ে নিজেকে ‘মার্কেটিং জিনিয়াস’ বলে আখ্যায়িত করলেন।

দীর্ঘ পাঁচ বছর পর রোহিত শেঠির দিলওয়ালে দিয়ে পর্দায় ফিরছে শাহরুখ-কাজল জুটি। ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে ছবির সব কাজ। প্রকাশিত হয়েছে ছবির ট্রেলার ও বেশ কিছু গানও, এখন অপেক্ষা শুধু `শুভমুক্তির`। তাই তো প্রচারণায় ব্যাস্ত ছবির তারকা ও কলাকুশলীরা।

সম্প্রতি শাহরুখ তার টুইটারে একটি পোস্ট করেন যাতে লেখেন, ‘ডি ফর দিল্লী, ডি ফর ডেপার যার অর্থ পরিচ্ছন্ন এবং ডি ফর দিলওয়ালে।’ তারপর পোস্টটির শেষে তিনি বলেন, ‘ওহ নিজের মার্কেটিং দক্ষতা দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছি।’

অবশ্য শাহরুখের এমন কৌশলকে সাবাশ জানিয়েছেন তার ভক্তরা। অনেক সেখানে মন্তব্য করেন এটা সত্যিই একটা স্মার্ট পন্থা প্রচারণার জন্য।

শাহরুখ কাজল অভিনীত রোমান্টিক ঘরনার ছবি দিলওয়ালে ডিসেম্বরের শেষ সপ্তাহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ