1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

চিরিরবন্দরে ট্রাকচাপায় কৃষক নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫
  • ১৫৮ Time View

583দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকচাপায় মো. আব্দুল কাদের (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৫টায় উপজেলার দিনাজপুর-রংপুর সড়কের ভূষিরবন্দরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদের উপজেলার তেতুলিয়া ইউনিয়নের শিংগানগর গমীরপাড়া গ্রামের মৃত রহিদ উদ্দিনের ছেলে।

নিহত আব্দুল কাদেরের চাচাতো ভাই মো. মোতাহার হোসেন জানান, সোমবার ভোরে তিনি ভ্যানযোগে ধান বিক্রির উদ্দেশ্যে স্থানীয় রামডুবি হাটে যাচ্ছিলেন। এ সময় পিছন থেকে একটি ট্রাক ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যু বরণ করেন। এ সময় ভ্যানচালক বুদু রায় আহত হয়।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ