1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় এসআই নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫
  • ১৫৩ Time View

558মাগুরায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এসআই মহিউদ্দিন বিশ্বাস (৫৮) নিহত হয়েছেন। এ সময় অপর এক আরোহী গুরুতর আহত হন। রোববার সাড়ে ৪টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের বারমাইল তেঁতুলতলা (ইটভাটার সামনে) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন বিশ্বাস ঝিনাইদাহ জেলায় ডিএসবিতে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল মাগুরা-ঝিনাইদাহ মহাসড়কের বারমাইল এলাকায় ঝিনাইদাহমুখি একটি ট্রাক বিপরীত দিকে থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক এসআই মহিউদ্দিনের মৃত্যু হয়। এ সময় অপর এক আরোহী গুরুতর আহত হন।

পরে তাকে গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করতে পারলেও চালক পালিয়েছে।

মাগুরা জেলা পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ