1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘মিনাপ’ অঞ্চলের চরম দরিদ্র জনগোষ্ঠীর অর্ধেক পাকিস্তানের: বিশ্ব ব্যাংক ‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি

দুই মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫
  • ২০৯ Time View

533নীলফামারীর জলঢাকায় দুই কন্যা সন্তানকে শ্বাসরোধে হত্যার পর মা ফেন্সি বেগম (৩০) আত্মহত্যা করেছে। রোববার সকালে উপজেলার কাঠালি ইউনিয়নের দেশীবাড়ি আশ্রয়ণ প্রকল্পে ঘটনাটি ঘটেছে। পুলিশ বেলা সাড়ে ১১ টায় ঘটনাস্থল থেকে মা ও দুই কন্যা সন্তানের মরদেহ উদ্ধার করেছে।

এ ঘটনায় পুলিশ ফেন্সি বেগমের স্বামী আশরাফ আলীকে আটক করেছে।

এলাকাবাসী জানায়, সকালে আশরাফ আলী ক্ষেতে কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে যান। সকাল ৯টার দিকে দুই মেয়ে আকলিমা বেগম (৮) ও খাদিজা বেগমের (৪) মরদেহ শয়ন কক্ষে এবং স্ত্রী ফেন্সি বেগমের মরদেহ ঘরের তীরে ঝুলতে দেখে এলাকাবাসী ঘটনাটি পুলিশকে জানায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলওয়ার মোহাম্মদ হাসান ইনাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী স্ত্রীর কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে। মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে ঘটনার মূল রহস্য উদঘাটন করা হবে। জিজ্ঞাসাবাদের জন্য আশরাফ আলীকে আটক করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ