1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

শিক্ষার্থী ও প্রযুক্তিবিদদের অংশগ্রহণে জমজমাট ৪র্থ সিএসই উৎসব

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫
  • ২৬৮ Time View

532ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সিএসই বিভাগের আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপি ৪র্থ সিএসই ফেস্টিভ্যাল-২০১৫। শুক্র ও শনিবার দুই দিনব্যাপি এ উৎসবের উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার।

উদ্বোধনী বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, ‘বাংলাদেশসহ বিশ্বে এখন কম্পিউটার প্রোগ্রামারের চাহিদা বাড়ছে তাই দেশে কম্পিউটার প্রোগ্রামার তৈরিতে কাজ করতে হবে।’

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বট-বল নামক রোবো ফুটবল প্রতিযোগিতা, প্রজেক্ট শো, গেমিং প্রতিযোগিতা এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আইসিটি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা এবং দেশ সেরা প্রযুক্তিবিদদের অংশগ্রহণের মধ্যে দিয়ে জমজমাট হয়ে উঠেছিল উৎসবটি। উৎসব উপলক্ষে আয়োজিত আইসিটি মেলায় অংশগ্রহণ করছে তথ্যপ্রযুক্তি সম্পৃক্ত পণ্য উৎপাদনকারী ও সেবা দানকারি বিভিন্ন প্রতিষ্ঠান।

উৎসব আয়োজনের সমন্বয়ক সিএসই বিভাগের সহকারী অধ্যাপক কাজী হাসান রবিন জানান, ‘শিক্ষার্থীদের জানার ও শেখার আগ্রহ বাড়াতে এবং সর্বাধুনিক প্রযুক্তি ও দেশসেরা প্রযুক্তিবিদদের সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেয়ার উদ্দেশ্যই প্রতিবছর ধারাবাহিকভাবে ডব্লিউইউবি সিএসই বিভাগ এই ধরনের সহশিক্ষা কার্যক্রমের আয়োজন করে যাচ্ছে।’

উদ্বোধনী অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক ড. মুশফিক এম চৌধুরী, উপ-উপাচার্য প্রফেসর ডঃ এম নুরুল ইসলাম জিডিজি বাংলার ম্যানেজার জাবেদ সুলতান পিয়াসসহ অনেকে।

উৎসবটি আয়োজনে সার্বিক সহযোগিতা করছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন (এনডিএফ), বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) বাংলা। বিজ্ঞপ্তি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ