1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

দেশে পাকিস্তানের ছায়া পড়তে দেয়া হবে না

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫
  • ১৭১ Time View

522বাংলাদেশে পাকিস্তানের ছায়া পড়তে দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।শনিবার রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে শিখা চিরন্তন মিলনায়তনে ‘একাত্তরের গণহত্যা : পাকিস্তানের অস্বীকার’ শীর্ষক  আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মুক্তিযুদ্ধে শহীদ ও স্বজন হারানোদের সংগঠন  এ সভার আয়োজন করে।

এইচ টি ইমাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। নুরেমবার্গ ও টোকিও ট্রাইব্যুনালসহ বিশ্বের বিভিন্ন দেশের মানবতাবিরোধী অপরাধের বিচারে কোনো ধরনের ‘ডিফেন্স’ রাখার সুযোগ দেয়া হয়নি। কিন্তু বাংলাদেশে অভিযুক্তদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করেই বিচার করা হচ্ছে। কাজেই এ বিচার নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই।

সভায় মুক্তিযুদ্ধে গণহত্যা ও বর্বরতা নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে পাকিস্তানের সব পণ্য বর্জন এবং দেশটির সঙ্গে কূটনৈতিক সর্ম্পক ছিন্ন করার আহবান জানিয়েছন কয়েকজন বক্তা। তারা বলেন, পাকিস্তানের শোষণ ও মিথ্যাচারের প্রতিবাদেই একাত্তরে যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে আমরা বিজয়ী হয়েছিলাম। কিন্তু পাকিস্তান এখনও সেই পরাজয় মেনে নিতে পারেনি।

সংগঠনের আহবায়ক অধ্যাপক ড. খন্দকার বজলুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, একাত্তরের বামপন্থি গেরিলা বাহিনীর মুক্তিযোদ্ধা তথ্যপ্রযুক্তিবিদ মাহবুব জামানসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ