1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

দৌলতদিয়া যৌনপল্লী থেকে কিশোরী উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫
  • ২২০ Time View

508রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে (১৫) এক কিশোরীকে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুুলিশ। এসময় রাশিদা নামে এক নারীকে আটক করা হয়েছে।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পল্লীর বাবু প্রামানিকের ভাড়াটিয়া রাশিদার বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত কিশোরীর বাড়ি শেরপুর জেলায় বলে জানা গেছে।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহজালাল এর সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। বাবু প্রামানিকের বাড়ির ভাড়াটিয়া রাশিদার ঘর থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। ওই সময় বাড়ির ভাড়াটিয়া রাশিদাকে আটক করা হয়েছে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ