1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

পৌর নির্বাচন : ১৩ হাজার ৬৮৯ জনের মনোনয়নপত্র জমা

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫
  • ১২৬ Time View

485দেশের ২৩৫টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১২শ` ২৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ২ হাজার ৬শ` ৬৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৯ হাজার ৭শ` ৯৮ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মোট মনোনয়নপত্র দাখিল করেছেন ১৩ হাজার ৬শ` ৮৯ জন প্রার্থী।

নির্বাচন কমিশনের (ইসি) সহকারী সচিব রাজীব আহসান শুক্রবার রাতে এ তথ্য জানান।

তিনি বলেন, এসব মনোনয়ন শনি ও রোববার যাচাই-বাছাই করবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এবারই প্রথমবারের মতো দেশে কোনো স্থানীয় নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। তবে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদের নির্বাচন হবে আগের নিয়মে নির্দলীয়ভাবে।

নির্বাচনে প্রায় ৩ হাজার ৫শ ৮২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এতে পুরুষ ভোটার প্রায় ৩৫ লাখ ৮৬ হাজার ৩৫৬ জন এবং নারী ভোটার ৩৫ লাখ ৭৬ হাজার ৪০ জন। ভোটগ্রহণ করবেন ৬১ হাজার ১৪৩ জন কর্মকর্তা।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর মেয়াদোত্তীর্ণ ২৩৫টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল বৃহস্পতিবার (৩ ডিসেম্বর)। যাচাই-বাছাই হয়েছে শনি ও রোববার (৫ ও ৬ ডিসেম্বর)। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ