1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

শিশু তানিয়াকে ধর্ষণের পর হত্যা : ধর্ষক আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫
  • ২৫৭ Time View

446চট্টগ্রামে শিশু তানিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ১৯ দিন পর ধর্ষক আমির হোসেনকে (২২) আটক করেছে পুলিশ। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই ট্রাকচালককে নেত্রকোনা থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটকের পর পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে আমির হোসেন।

গত ১৩ নভেম্বর নগরীর ইপিজেড এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী তানিয়াকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে আমির। ঘটনা ধামাচাপা দিতে হত্যার পর মরদেহটি বস্তায় ভরে পাশের পুকুরে ফেলে দেয়া হয়। নেত্রকোনার কেন্দুয়া গ্রামের তানিয়া চট্টগ্রামের ইপিজেড থানার নারিকেল তলা এলাকায় মামার বাসায় থেকে পড়ালেখা করতো।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (বন্দর) জয়নাল আবেদীন আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টিম পাঠিয়ে সেখান থেকে আমিরকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে চট্টগ্রাম নিয়ে আসা হচ্ছে।

স্বীকারোক্তিতে আমির হোসেন জানায়, ধর্ষণের সময় চিৎকার করবে এ আশঙ্কায় সে শিশুটির মুখ চেপে ধরে। এ অবস্থায় একসময় নিথর হয়ে পড়ে শিশু তানিয়ার ছোট্ট দেহ। পরে মরদেহ গুম করার জন্যই বস্তায় ভরে পুকুরে ফেলে দেয় সে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ