1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

২০১৫-১৬ করবর্ষে ১৫৩৭ কোটি টাকা আয়কর আদায়

Reporter Name
  • Update Time : বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫
  • ১৭৫ Time View

416২০১৫-১৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর পর্যন্ত ৮ লাখ ১৫ হাজার ৮শ ৯৪টি আয়কর রিটার্ন জমা পড়েছে এবং এর বিপরীতে আয়কর আদায় হয়েছে এক হাজার ৫শ ৩৭ দশমিক ৩৮ কোটি টাকা। এছাড়া সময় বৃদ্ধির জন্যে আবেদন করেছেন দুই লাখ ৭৬ হাজার ১শ ৩৮ জন করদাতা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ২০১৪-১৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ পর্যন্ত  পর্যন্ত ৮ লাখ ৩৩ হাজার ৯শ ২টি আয়কর রিটার্ন জমা পড়েছিল এবং আয়কর আদায় হয়েছিল এক হাজার ৩শ ৯০ দশমিক ৩৬ কোটি টাকা। সময় বৃদ্ধির জন্যে আবেদন করেছিলেন এক লাখ ৯৩ হজার ৭শ ২১ জন করদাতা।

এ বছর সময় বৃদ্ধির আবেদনকারীসহ রিটার্ন দাখিল করেছেন মোট ১০ লাখ ৯২ হাজার ৩২ জন করদাতা যা গত বছরের তুলনায় ৬ দশমিক ২৭ শতাংশ বেশি। রিটার্নের সঙ্গে পরিশোধিত মোট আয়করের ক্ষেত্রে গত বছরের তুলনায় প্রায় ১১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

যে সকল করদাতা ২০১৫-১৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল করেননি কিংবা সময় বৃদ্ধির আবেদনও করেননি, তাদের বিরুদ্ধে আয়কর আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জাতীয় রাজস্ব বোর্ড প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ