1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ পেছানোর সিদ্ধান্ত ‘চলতি মাসেই’, আশা বাণিজ্যমন্ত্রীর এবার যে নতুন নির্দেশনা সরকারি কর্মচারীদের ভাতা ইস্যুতে খুলনা পাওয়ারের পর্ষদ সভা ২৮ অক্টোবর ছাত্রলীগের সিদ্দিকী নাজমুলের বিরুদ্ধে মামলা করবে দুদক বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা হচ্ছে: দিনেশ ত্রিবেদী নিজ সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন : প্রধানমন্ত্রী মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি, পাবেন না যারা মুন্সীগঞ্জে নকল টাকা ছাপানোর সময় যুবক গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ টাকা কাল রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, নগরজুড়ে উৎসবের আমেজ

ফেসবুকে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হচ্ছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫
  • ২৯৫ Time View

395ফেসবুক অ্যাকাউন্ট খুলতে ন্যাশনাল আইডি (জাতীয় পরিচয়পত্র) বাধ্যতামূলক করা হচ্ছে। কেউ চাইলে আর প্রচলিত সনাতন নিয়মে ফেসবুক খুলতে পারবেন না। সোমবার ‘১১তম সরকারি ডিসকাশন ফোরাম ফর ইলেকট্রনিক আইডেন্টিটি ২০১৫’ আয়োজন সম্পর্কে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

পলক বলেন, ভুয়া অ্যাকাউন্টধারীদের শনাক্ত করা এবং নতুন করে ভুয়া অ্যাকাউন্ট খোলা ঠেকানো যাবে বলে মনে করা হচ্ছে।  ‘স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড প্রকল্প চালু হলে ফেসবুকের কাছে ইমেইল আইডির সঙ্গে ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশনের জন্য নতুন অপশন যোগ করার জন্য আমরা ফেসবুক কর্তৃপক্ষের কাছে চিঠি লিখব। স্মার্টকার্ডে ইলেকট্রনিক চিপস থাকবে। ম্যানুয়াল কার্ড এন্ট্রিগুলো বাদ দিয়ে সব জায়গায় ডিজিটাল কার্ডের ব্যবহার হবে। এক কার্ডে কীভাবে সব সুযোগ সুবিধা প্রদান করা যায়, তা নিয়ে আলোচনার লক্ষ্যে এবারের ফোরামের আয়োজন করা হয়েছে।’ ফেসবুকের ভুয়া অ্যাকাউন্ট ঠেকানো গেলে দেশে নিরাপত্তা ব্যবস্থাও কার্যকরী হবে বলে উল্লেখ করেন পলক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথম পর্যায়ে ৯ কোটি ৬২ লাখ লোককে স্মার্টকার্ড তুলে দেয়ার কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। তবে কবে নাগাদ সাধারণ মানুষের হাতে স্মার্টকার্ড পৌঁছাবে এ ব্যাপারে পরিষ্কার করে কিছু জানাননি আইসিটি প্রতিমন্ত্রী।

১ থেকে ২ ডিসেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে ১১তম সরকারি ডিসকাশন ফোরাম ফর ইলেকট্রনিক আইডেন্টিটি ২০১৫ অনুষ্ঠিত হবে। দুইদিন ব্যাপী এ ফোরামে ১৫০ জন বিদেশি বিশেষজ্ঞ উপস্থিত থাকবে। ২৬টি বিদেশি ও ২টি দেশি প্রতিষ্ঠান ফোরামে অংশগ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ