1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

সম্পর্ক বাড়াতে সীমান্ত বেড়া ভাঙতে হবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫
  • ১২৪ Time View

382প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্প্রতি ও সম্পর্ক বাড়াতে হলে সীমান্ত বেড়া ভাঙতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) মৈত্রী মোটর র‌্যালির এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, খুব দ্রুতই প্রতিবেশী দেশগুলোর (বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল) মধ্যে আন্তঃযোগাযোগ শুরু হবে। তবে এক্ষেত্রে জাতীয় সংসদে অনুমোদনের প্রয়োজন রয়েছে।

একই অনুষ্ঠানে ভারতের হাই-কমিশনার পঙ্কজ শরণ বলেন, প্রতিবেশী চারটি দেশের মধ্যে মৈত্রী মোটর র‌্যালি আন্তঃসম্পর্ক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে। ভারতের সীমান্ত অঙ্গরাজ্যের উন্নয়নের জন্য প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা অনস্বীকার্য।

kader

ভারত সরকারের এ কার্যক্রম অব্যাহত রাখবে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

এর আগে আজ (মঙ্গলবার) সকালে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পন করেন বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) মৈত্রী মোটর র‌্যালির অংশ গ্রহণকারীরা।

প্রসঙ্গত, আজ (মঙ্গলবার) ঢাকা থেকে রওয়ানা হয়ে যশোর, বেনাপোল হয়ে কলকাতা পৌঁছাবে বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) মৈত্রী মোটর র‌্যালিটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ