1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

বরিশালের সংগ্রহ ১৭০

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫
  • ২০১ Time View

373বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে লড়াকু সংগ্রহ পেয়েছে বরিশাল বুলস। চিটাগাং ভাইকিংসের বিপক্ষে অধিনায়ক মাহমুদউলাহ এবং শ্রীলঙ্কার সেকুগে প্রসন্নর দায়িত্বশীল ব্যাটিংয়ে সাত উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করেছে দলটি।

সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বরিশাল। মাত্র ১২ রানেই প্রথম সারির তিন ব্যাটসম্যানকে হারিয়ে ধাক্কা খায় দলটি। তবে চতুর্থ উইকেট জুটিতে তরুণ মেহেদী মারুফকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামলে নেন অধিনায়ক মাহমুদউল্লাহ। দলের পক্ষে ৪০ রান যোগ করেন এই দুই ব্যাটসম্যান।

দলে সুযোগ পেয়ে নিজের জাত চিনিয়েছেন মারুফ। ২৫ বলে ১টি চার এবং ২টি ছক্কায় ২৮ রান করেন এই তরুণ। তবে দলীয় ৫২ রানে মারুফ এবং ৬৩ রানে নাদিফের বিদায়ে আবার চাপে পড়ে বরিশাল। এবার শ্রীলঙ্কান সেকুগে প্রসন্নকে নিয়ে দলের ত্রাণকর্তা হয়ে আসেন সেই মাহমুদউল্লাহ। এই দুই ব্যাটসম্যান দলের হয়ে মূল্যবান ৬৩ রান যোগ করে বড় সংগ্রহের পথে নিয়ে যায় দলকে।

দলীয় ১২৪ রানে প্রসন্নর বিদায়ের পর শেষদিকে কেভিন কুপারের ঝড়ে শেষ পর্যন্ত ১৭০ রানের সংগ্রহ পায় বরিশাল। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ। ৪৫ বলে ৩টি চার এবং ১টি ছক্কার সাহায্যে এই রান করেন এই ব্যাটসম্যান।

দ্বিতীয় সর্বোচ্চ রান আসে সেকুগে প্রসন্নর ব্যাট থেকে। ২০ বলে ১টি চার এবং ৪টি ছক্কায় ৩৬ রান করেন এই লঙ্কান। শেষদিকে মাত্র ১১ বলে ২টি ছক্কার সাহায্যে ২১ রান করেন কুপার।

চট্টগ্রামের পক্ষে ২০ রান দিয়ে দুই উইকেট নিয়ে সেরা বোলার মো. আমির। জিয়াউর রহামান ২৪ রান দিয়ে দুটি উইকেট পান। এছাড়া শফিউল, চিগুম্বুরা এবং দিলশান ১টি করে উইকেট নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ