1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কৃষিঋণ বিতরণে ব্যর্থ হলে রিজার্ভের অর্থ কাটা হবে-বিবি গভর্নর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ মার্চ, ২০১২
  • ১৫৯ Time View

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ‘কৃষিঋণ বিতরণে ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংকের কাছে থাকা ব্যাংকগুলোর রিজার্ভের অর্থ কেটে নিয়ে নতুন তহবিল গড়ে তোলা হবে।’

শনিবার সাভারের বাড়ইপাড়ায় হোপ ফাউন্ডেশনের মাইক্রোক্রেডিট অথরিটি আয়োজিত ২ দিনের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যাংকিং ক্ষেত্রে কর্মসংস্থানসহ ক্ষুদ্রঋণ কার্যক্রমের নতুন নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। দেশে নতুন এক ডজন প্রতিষ্ঠানকে মোবাইল ব্যাংকিংয়ের লাইসেন্স দেওয়া হয়েছে।’

তিনি মোবাইল ব্যাংকিংয়ের সুবিধা উল্লেখ করে বলেন, ‘এর মাধ্যমে এখন থেকে আর বাড়ি বাড়ি যেতে হবে না। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কম সময়ে ও কম খরচে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় করা সম্ভব হবে।’

মাইক্রোক্রেডিট অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান খন্দকার মাজহারুল হকের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) উপব্যবস্থাপনা পরিচালক ড. জসিম উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক মেজবাউল হক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ