1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গলফ’ অভিযান চালাতেন জিয়াউল, আটক ব্যক্তিদের হত্যা করে লাশ ফেলতেন নদীতে: সাবেক র‍্যাব কর্মকর্তা ১০০ বছরেরও বেশি সময় পর বিড়াল পরিবারের নতুন প্রজাতির সন্ধান মিলল বলিভিয়ায় নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দু চেলসির ম্যাচসহ টিভিতে আজকের খেলা সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের অনুমোদন ঢাবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস পালিত এশিয়ান গেমস হকিতে হার দিয়ে শুরু বাংলাদেশের জঙ্গল সলিমপুরে ফের আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, যা বললেন এসপি মাসুদ

মুসলিম বৈষম্য তিনগুণ বেড়েছে অস্ট্রেলিয়ায়

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫
  • ১৬৬ Time View

371অস্ট্রেলিয়ায় অমুসলিমদের তুলনায় প্রায় তিনগুণ বেশি বৈষম্যের শিকার হচ্ছেন দেশটিতে বসবাসকারী মুসলিমরা। একই সঙ্গে তারা মুখোমুখি হচ্ছেন নানা ধরনের ধর্মীয় অসহিষ্ণুতারও। অস্ট্রেলিয়ায় মুসলিমদের ওপর চালানো এক জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর বিবিসি।

জরিপে অংশ নেয়া মুসলিমদের ৬০ ভাগ বলেছেন, কোনো না কোনো ভাবে ইসলামোফোবিয়া বা ইসলামভীতির অভিজ্ঞতা তাদের হয়েছে। সিডনিতে ইসলামের ওপর আয়োজিত এক সম্মেলনে গবেষকরা বলেন, এ ধরনের বৈষম্য অব্যাহত থাকলে অল্পবয়সী মুসলিম ছেলেমেয়েরা খুব সহজেই চরমপন্থার দিকে ঝুঁকে পড়তে পারে।

তবে শতকরা ৮৫ ভাগেরও বেশি উত্তরদাতা এরপরেও মনে করেন, অস্ট্রেলিয়ায় মুসলিম ও অমুসলিমদের মধ্যে সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ। প্রায় ৬০০ লোকের ওপর ওই জরিপটি পরিচালনা করেছে ওয়েস্টার্ন সিডনি ও চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয় ও ইসলামিক সায়েন্সেস অ্যান্ড রিসার্চ একাডেমি।

গবেষক অধ্যাপক কেভিন ডান বলেন, অন্যান্য সমীক্ষার সঙ্গে এই জরিপের সামঞ্জস্য আছে। কেননা অন্যান্য গবেষণাতেও অস্ট্রেলিয়াতে ইসলামভীতি অত্যন্ত প্রবল হিসেবে উঠে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ