1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

জামালপুরে কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫
  • ২২০ Time View

363জামালপুরে লোকাল ট্রেন থেকে আব্দুল আজিজ নামে এক কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ২৫১ নম্বর লোকাল ট্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল আজিজ ময়মনসিংহের পিয়ারপুর এলাকার মৃত বাবর আলীর ছেলে। তিনি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের চরহরিপুর গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে কাচাঁমালের ব্যবসা করে আসছিল।

জামালপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন চৌধুরী বলেন, ভোর সাড়ে ৬টায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী লোকাল ট্রেনের একটি বগি থেকে আব্দুল আজিজ (৫০) নামে ওই কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে উচ্চ রক্তচাপজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ