1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

ধানের শীষ বাংলার মাটিতে থাকবে না

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫
  • ১৬৬ Time View

334দেশের জনগণ ধানের শীষে বিশ্বাস করে না এবং ধানের শীষ বাংলার মাটিতে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি।

রোববার বিকেলে নগরীর জাতীয় প্রেসক্লাবে কৃষকলীগের উদ্যোগে কৃষক লীগের সাবেক সভাপতি রাশেদ মোশাররফের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, জনগণ এখন আর ধানের শীষে বিশ্বাস করে না। জনগণ জানে, ধানের শীষ মানে জ্বালাও পোড়াও, ধানের শীষ মানেই জামায়াত-শিবিরের সঙ্গে আপোস। মানুষ তাদের ভোট দেবে না। ধানের শীষ বাংলার মাটিতে থাকবে না। তারা আওয়ামী লীগকেই ভোট দেবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলেই নির্ধারিত সময়ে নির্বাচন করি, নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। যে কারণে স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে করছি। এখন থেকে সব নির্বাচনই দলীয় প্রতীকে হবে এবং দলের অধীনে হবে। আর তত্ত্বাবধায়ক আসবে না।

বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশে নাসিম বলেন, আগামী নির্বাচনে আমরা আপনাদের স্বাগত জানাই। নির্বাচন ছাড়া আপনার সামনে কোনো বিকল্প নেই। চেষ্টা করেছেন বিশ্বের কাছে শেখ হাসিনার সরকারকে অবৈধ প্রমাণ করতে, পারেন নাই।

তিনি বলেন, এখনও বিএনপি ষড়যন্ত্রের পথ ছাড়েনি। এ পথে আপনি (খালেদা) সফল হবেন না। এ পথ ছেড়ে চ্যালেঞ্জ গ্রহণ করে মাঠে আসেন। নির্বাচনে অংশ নেন। জনগণের রায় মেনে নেন। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে।

কৃষকলীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন, রেলমন্ত্রী মুজিবুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি ও আওয়ামী লীগের কৃষি সম্পাদক ড. আব্দুর রাজ্জাক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ