1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

রাষ্ট্রপতির সঙ্গে নেপালের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫
  • ১৫৫ Time View

332নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠ বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। রোববার সন্ধ্যায় এই বৈঠকটি হয়েছে বলে বঙ্গভবন সূত্র জানিয়েছে। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত নেপালে ভূমিকম্প-পরবর্তী সময়ে উদ্ধার অভিযান ও পুনর্গঠনে সহযোগিতা করার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হরি কুমার শ্রেষ্ঠ বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে স্বাক্ষরিত বিবিআইএন চুক্তি বাস্তবায়নে বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এই চুক্তি চার দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। রাষ্ট্রদূত নেপালে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন।

বাংলাদেশে তার চার বছরের মেয়াদকালে সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি আবদুল হামিদ দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

বিবিআইএন আঞ্চলিক বাণিজ্য বাড়াতে সহায়তা করবে আশা করে তিনি বলেন, এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে এটি ইতিবাচক ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ