1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

দুর্গাপ্রসন্নের আবির্ভাবতিথী উৎসবে লাখো মানুষের সমাগম

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫
  • ১০৯ Time View

299পিরোজপুরে কাউখালীতে ধর্মগুরু শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব-এর ১২৪তম আবির্ভাবকে উপলক্ষে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের পাঁচ দিনব্যাপি ঐতিহ্যবাহী বাৎসরিক উৎসব বৃহস্পতিবার শুরু হয়েছে। এ উৎসবের তৃতীয় দিনে শনিবার দেশ ও বিদেশের লাখো ভক্তবৃন্দ ও পুণ্যার্থীর সমাগম ঘটেছে।

শ্রী গুরু সংঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব-এর ১২৪তম আবির্ভাব তিথী রাস পূর্ণিমায় প্রতিবছর এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিশ্ব চরাচরের দুঃখ বিমোচন, অধর্মের গ্লানি থেকে রক্ষা ও ধর্ম সংস্থাপুণ্যার্থে বিশ্ব শান্তি কামনায় এ উৎসবে ২৪ প্রহরব্যাপি তারকাব্রহ্ম মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়া মঙ্গল আরতি, শ্রীমদ্ভাগবদ গীতা ও গুরুগীতা পাঠ, বস্ত্র বিতরণ, হাসপাতালে দুঃস্থ রোগীদের মধ্যে ফল বিতরণ, সান্ধ্যকালীন প্রার্থনা ও ধর্ম সভাসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে আগামী সোমবার। সমাপনী দিনের মহোৎসবে কুঞ্জভঙ্গ, নগরকীর্ত্তন ও পরিক্রমা এবং গুরুপূজা শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্যদিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে।

উৎসব উপলক্ষে আশ্রম প্রাঙ্গনে বিশাল এলাকাজুড়ে বসেছে রাস মেলা। নাগরদোলাসহ রকমারি জিনিসের পসরা সাজিয়েছে বসেছেন কয়েক হাজার ভাসমান দোকানি। পাহাড়ি কাঠের নকশায় গড়া আকর্ষণীয় ফার্নিচারসহ দূর-দূরান্ত থেকে দোকানিরা এসেছেন এই মেলায়। শীতের গরম কাপড়, শিশুদের বিনোদনেরও অনেক খেলনা সামগ্রীতে জমে উঠেছে এ আনন্দমেলা। রাস পূর্ণিমা উপলক্ষে কাউখালী জনপদ এখন মুখরিত।

উৎসবে দেশের ভক্তবৃন্দসহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রায় লক্ষাধিক ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটেছে। পাশ্ববর্তী দেশ ভারত, নেপাল ও শ্রীলঙ্কা থেকেও ভক্তবৃন্দ এ অনুষ্ঠানে সমবেত হয়েছেন।  শ্রীগুরু সংঘ বাংলাদেশ-এর কেন্দ্রীয় আশ্রম কাউখালীতে। উৎসবকে ঘিরে প্রসাশনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ