1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

দলীয়ভাবে নির্বাচনের সুযোগ দেয়া হোক : হানিফ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫
  • ১০৮ Time View

297আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, যেহেতু স্থানীয় নির্বাচন দলীয়ভাবে হতে যাচ্ছে তাই দলীয় নির্বাচন আসলে নির্দলীয়ভাবে হতে পারে না। তিনি প্রশ্ন করে বলেন, আমরা জাতীয় সংসদ সদস্য কারা? দলীয়ভাবেই যাতে নির্বাচনে অংশ গ্রহণ করতে পারি সেটা আমরা নির্বাচন কমিশনকে জানাবো। দলীয় নির্বাচন যেন দলীয়ভাবেই করা যায় সেই সুযোগটা দেয়া হোক।

হানিফ আরও বলেন, কোনো রাজনৈতিক দল নির্বাচন আগানো বা পেছানোর বা নির্বাচন সংক্রান্ত কোনো দাবি করলে সেটা নির্বাচন কমিশন ভাববে রাজনৈতিক দল হিসেবে এটা আমাদের ভাবনার বিষয় নয়।

শনিবার দুপুরে কুষ্টিয়া মহাশ্মশানে সনাতন ধর্মালম্বীদের বিজয়া পূর্ণমিলনী অনুষ্ঠানে যোগদেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্থানীয় নির্বাচন জোটগতভাবে করার ব্যাপারে হানিফ বলেন, স্থানীয় নির্বাচন জোটগতভাবে করার কোনো সিদ্ধান্ত হয়নি। স্থানীয় নির্বাচনটা দলীয়ভাবেই করার সিদ্ধান্ত হয়েছে।

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ