1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

বিশ্বকাপের বাছাইপর্বে জাহানারাদের বড় জয়

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫
  • ১৪৫ Time View

268নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে থাইল্যান্ড নারী ক্রিকেট দলকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের নারীরা। গ্রুপ এ`র প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৭৩ রানে হারিয়েছে জাহানারা-সালমারা।

শনিবার ব্যাংককের থাইল্যান্ড ক্রিকেট মাঠে টস হেরে ব্যাট করতে নেমে আয়েশা রহমানের ৩০ ও ফারজানা আহমেদের অপরাজিত ২৩ রানের সুবাদে ১০৫ রানের লড়াকু পুঁজি গড়ে বাংলাদেশ। শাইলা শারমিন ১৭ ও শারমিন আক্তার ১২ রান করে দলের সংগ্রহে অবদান রাখেন।

বাংলাদেশের দেওয়া ১০৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে থাইল্যান্ড। বাংলাদেশের বোলারদের তোপে পড়ে ২০ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি তারা, ১৪.৪ ওভারে অলআউট হয়ে যায় মাত্র ৩২ রানেই। বাংলাদেশের পক্ষে রিতু মনি আর দুই স্পিনার ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ তিনজনই দুটি করে উইকেট নেন।

উল্লেখ্য, ভারতে অনুষ্ঠেয় ২০১৬-নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দশটি দল অংশগ্রহণ করবে। আটটি দল এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে। শেষ দুটি দল বাছাইপর্বের বাধা টপকে মূল বিশ্বকাপে খেলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ