1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

পৌর নির্বাচনে বিএনপির পক্ষে জনগণের অবস্থান দেখতে চাই

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫
  • ১৫১ Time View

264বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সামনের পৌর নির্বাচনে বিএনপির পক্ষে জনগণ কি অবস্থান নেয়, তা দেখতে চাই। জনগণ স্বাধীনতাবিরোধী শক্তিকে ভোট দেবে না দাবি করে তিনি বলেন, এ নির্বাচনেও জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে।

শুক্রবার ঢাকা মেডিকেল কলেজে শহীদ ডা. মিলন চত্বরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ২৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন  (বিএমএ) ওই আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও শহীদ মিলনের মা সেলিনা আকতার।
‘বাংলাদেশ বিচিত্র এক দেশ’ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, এরশাদের মতো একজন ব্যক্তির শাসক হওয়া সত্যিই বিচিত্র এক ঘটনা। অবাক হই যখন জামায়াত-শিবিরকেও মানুষ ভোট দেয়।

স্বৈরাচার এরশাদ এবং জিয়াউর রহমান কোনোভাবেই বাংলাদেশের বৈধ রাষ্ট্রপতি নন, যা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসের সঙ্গে উচ্চারণ করেছেন। সকল সামরিক শাসনামল অবৈধ, তা উচ্চ আদালতও ঘোষণা করেছে।

তিনি বলেন, গণতান্ত্রিক ধারা সৃষ্টির চূড়ান্ত আন্দোলনের রূপ নেয় শহীদ মিলনের মৃত্যুর মধ্য দিয়ে। যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে মিলনের আত্মহুতি, তা বাস্তবায়ন করতে হলে সকল বিভেদ ভুলে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।

শহীদ মিলনের মা সেলিনা আকতার ক্ষোভ প্রকাশ করে বলেন, ২৫ বছর পার হয়ে গেলেও মিলনের খুনি স্বৈরাচার এরশাদের বিচার হয়নি। বরং সরকারে অংশ নিয়ে বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করছে। তিনি অবিলম্বে মিলন হত্যার বিচার দাবি করেন।

বিএমএ সভাপতি ডা. মাহমুদ হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল হাসান খান, সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএমএ মহাসচিব ইকবাল আর্সেনাল, বিএমএ সহসভাপতি রোকেয়া সুলতানা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ