1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

খুদে দর্শকের হাত ভাঙলেন রুনি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মার্চ, ২০১২
  • ১৬০ Time View

ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ওয়েন রুনির লক্ষ্যভ্রষ্ট শট আঘাত হানে দর্শক সারিতে বসে প্রিয় দলের অনুশীলন দেখতে আসা এক খুদে দর্শকের। আঘাতের কারণে ভেঙ্গে গেছে নয় বছর বয়সী জেমি থমাসের হাতের কব্জি।

ম্যাচ শুরুর আগে গোলবারের পেছনে বসে ম্যানইউর অনুশীলন উপভোগ করছিলেন জেমি থমাস। তার পিতা অ্যান্ডি থমাস জানান, ‘খেলোয়াড়দের অনুশীলনের সময় রুনি ও হাভিয়ের হার্নান্দেজ শট নিচ্ছিলেন। এমন সময় ইংল্যান্ড ফরোয়ার্ডের একটি লক্ষ্যভ্রষ্ঠ শট এসে লাগে গায়ে। শটটি হাত দিয়ে প্রতিহত করায় ভেঙ্গে গেছে জেমির হাতের কব্জি।’

অনুশীলেন পর উলভারহ্যাম্পটনের বিপক্ষে খেলতে নামে ম্যানইউ। ম্যাচে ফার্গুসনের দল ৫-০ গোলে জয় পেলেও হাতের যন্ত্রণার জন্য খেলার বেশিরভাগই উপভোগ করতে পারেনি ওই সমর্থক। এ ব্যাপারে জেমির পিতা, ‘প্রথমে আমরা বিষয়টি গুরুত্ব দেয়নি। তবে জেমি অস্বস্তিতে ভুগতে থাকায় মাঠ থেকে বেরিয়ে আসি। তাই ম্যাচের দ্বিতীয়ার্ধের বেশিরভাগই দেখতে পারেনি।’

তবে সঙ্গে সঙ্গে বিষয়টি জানতে পারেননি রুনি। তাই ঘটনাটি জানার পর ম্যানইউ তারকা বলেন, ‘আমি জেমির কাছে ক্ষমা চাইতে যাচ্ছি। তার জন্য একটি চিঠি প্রস্তুত করেছি এবং একই সঙ্গে তার ঠিকানায় স্বাক্ষরকৃত একটি শার্ট পাঠানোরও ব্যবস্থা করতে যাচ্ছি। প্রার্থনা করি, শিগগিরই সুস্থ হয়ে উঠবে জেমি!’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ