1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত রংপুরের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫
  • ১২৭ Time View

205প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম ম্যাচে সিলেট সুপার স্টার্সের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসান। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ২টায়।

এর আগে নিজের দুটি ম্যাচেই ১ রানে পরাজিত হয় সিলেট সুপার স্টার্স। তাই টুর্নামেন্টে টিকে থাকতে আজকের ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না মুশফিকবাহিনী।

অপরদিকে তিন ম্যাচে দুটি জয় নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স। আজকের ম্যাচ জিতে এককভাবে শীর্ষস্থান ধরে রাখার মিশনে নামছে সাকিববাহিনী।

রংপুর রাইডার্স সম্ভাব্য একাদশ :
সাকিব আল হাসান, সৌম্য সরকার, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, জহুরুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, মোঃ আল-আমিন, ড্যারেন স্যামি, থিসারা পেরেরা, লেন্ডল সিমন্স, সচিত্রা সেনানায়েকে।

সিলেট সুপারস্টারস সম্ভাব্য একাদশ :
মুশফিকুর রহিম (অধিনায়ক),মুমিনুল হক, নূরুল হাসান, মোহাম্মদ শহীদ, নাজমুল ইসলাম অপু, জুনায়েদ সিদ্দিকি, নাজমুল হোসেন মিলন শুভাশিস রয়, দিলশান মুনাবেরা, নাসুম আহমেদ ও অজন্তা মেন্ডিস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ