1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

শেয়ারবাজারে সূচকের পতন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫
  • ২০৯ Time View

162দেশের পুঁজিবাজার টানা তিনদিন উত্থান ধারায় থাকলেও সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন দুই স্টক এক্সচেঞ্জে সূচকের সঙ্গে কমেছে লেনদেন । পাশাপাশি কমেছে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট কমে ৪ হাজার ৫৭৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া শরীয়া সূচক ডিএসইএস দশমিক ৩ পয়েন্ট কমে ১ হাজার ১০২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৭৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে ১৪৩ কোটি টাকা কম। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৮৬ কোটি টাকা।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩২১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ২১২ টির আর অপরিবর্তিত আছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ২১ পয়েন্ট কমে ৮ হাজার ৫০৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক দশমিক শূণ্য ৪ পয়েন্ট কমে ১ হাজার ২২ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৫৫ পয়েন্ট কমে ১২ হাজার ২৬৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৭৭ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে ৯৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে মোট ২৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৬ টির, কমেছে ১৫২টির আর অপরিবর্তিত আছে ২১ টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ২৬ কোটি ২৫লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ