1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

পতিতাবৃত্তিতে বাধ্য করায় মমতাজের যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫
  • ১৬৪ Time View

132ফরিদপুরে এক কিশোরীকে জোর করে পতিতাবৃত্তি করানোর অপরাধে মমতাজ বেগম নামের এক সর্দারনীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানাও করেছেন আদালত। মঙ্গলবার বেলা ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. বজলুর রহমান এই রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, শহরের রথখোলা পতিতা পল্লীর সর্দারনী মমতাজ বেগম এক কিশোরীকে আটকে রেখে ইচ্ছার বিরুদ্ধে তাকে দিয়ে যৌন ব্যবসা করিয়ে আসছিলেন। ২০১২ সালের ২ জানুয়ারি প্রাশাসনের সহযোগিতায় ওই কিশোরীকে উদ্ধার করা হয়। ওই দিনই কিশোরীর মামা জামাল হোসেন বাদী হয়ে কোতয়ালী থানায় মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. বজলুর রহমান মামলার একমাত্র আসামি পতিতা সর্দারনী মমতাজ বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার ৫০ হাজার টাকা ক্ষতিগ্রস্থ কিশোরীর পরিবারকে দেওয়ার নির্দেশ প্রদান করেন আদালত। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ