1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

খেতাবপ্রাপ্ত বীরসেনাদের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫
  • ১৭০ Time View

102মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য খেতাবপ্রাপ্ত ২৩ বীর সেনাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার সকালে ঢাকা সেনানিবাসের অফিসার্স ক্লাবে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বীরসেনার আত্মীয়দের এই সংবর্ধনা দেন।

এদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী।

খেতাবপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর ৩ জন বীরশ্রেষ্ঠ, ৩ জন বীর উত্তম, ৬ জন বীর বিক্রম এবং ১১ জন বীর প্রতীক।

অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযুদ্ধকালীন সময়ে খেতাবপ্রাপ্ত সেনাসদস্যদের বীরত্বগাঁথার অবদানের সার সংক্ষেপ তুলে ধরা হয়। এর পরপরই সেনা প্রধান খেতাবপ্রাপ্তদের নিকটাত্মীয়দের সঙ্গে কুশলাদি বিনিময় এবং তাদেরকে উপহার সামগ্রী প্রদান করেন।

সেনাসদরের পক্ষ থেকে প্রতি বছরই এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সেনাসদরসহ ঢাকায় কর্মরত ঊর্ধ্বতন সেনাকর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ